হাইতির প্রেসিডেন্ট হত্যার সঙ্গে যুক্ত চারজন গ্রেপ্তার
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২০২১ সালে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোয়িজ হত্যার সংগে যুক্ত থাকার অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে রাজ্যটির ফেডারেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- এন্টোনিও ইনট্রিয়াগো, ওয়াল্টার ভেইনতামিলা, ফ্রেডেরিক বার্গম্যান ও আরসানজেল প্রিটেল অরটিজ। এদের মধ্যে আরসানজেল ছাড়া বাকি সবাই মার্কিন নাগরিক। ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্ট্রিয়াগো, অরতিজ ও ভেইনতামিলা প্রেসিডেন্টকে অপহরণ ও হত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন।
ফ্লোরিডার দক্ষিণের জেলার এটর্নি মার্কিঞ্জি লাপয়েন্টে জানান, বিশটি ব্যালিষ্টিক ফ্লোরিডা থেকে হাইতিতে পাচারের অভিযোগ রয়েছে বার্গম্যানের বিরুদ্ধে। হাইতির এই সাবেক সেনা সদস্যও মোয়িজকে হত্যার কাজে নিয়োজিত ছিলেন।
সিএনএনের পক্ষ হতে ইন্ট্রিয়াগোর আইনজীবী জোসেপ টেসমন্ডের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, বিষয়টি এখনও স্পষ্ট নয়। এটর্নি কি অন্য অভিযুক্তদের বাঁচাতে চাইছেন কিনা সে নিয়ে প্রশ্ন রয়েছে।
হাইতির রাজধানী পোর্ট আউ প্রিন্সে এক হামলায় মোয়িজ নিহত হন। এসময় তার স্ত্রী মার্টিন মোয়িজ হামলার শিকার হলেও বেঁচে যান। দেশটির একটি চরমপন্থী গোষ্ঠী ২০২১ সালে মোয়িজকে ক্ষমতা থেকে অপসারণের চেষ্টা চালায়। তাদের তৎপরতায় এ হত্যাকান্ড চালান হয় বলে জানান লাপণ্টে। ঘটনার আগে অরতিজ ও ইন্ট্রিয়াগো কলোম্বিয়া থেকে ২০ জন সাবেক সেন সেনা সদস্যকে ভাড়ায় চুক্তি করেন।
জাতীয় নিরাপত্তার সহকারি এটর্নি জেনারেল ম্যাথিউ অলসেন জানান, মঙ্গলবার পর্যন্ত ১১ জন বিদ্রোহীকে কারাগারে পাঠানো হয়েছে।
এনবিএস/ওডে/সি
