রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়ে মন্তব্য করার কোন যোগ্যতাই যুক্তরাষ্ট্রের নেই: চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, চীন যেখানে রাশিয়াকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত, সেখানে যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোন মন্তব্য করার যোগ্যতাই রাখে না। তিনি আরও বলেছেন, ইউক্রেনকে অস্ত্র সহায়তা যদি কেউ দিয়ে থাকে তবে সেটি যুক্তরাষ্ট্র দিয়েছে, চীন নয়।

ওয়াং ওয়েনবিন বলেছেন, আমরা কখনই চীন-রাশিয়ার সম্পর্কের উপর মার্কিন শাসন বা জোরপূর্বক কোন চাপ মেনে নেব না। চীন ইউক্রেন যুদ্ধ নিরসনের জন্য শান্তিপূর্ণ আলোচনার প্রচার অব্যাহত রেখেছে। এই উত্তেজনা কমাতে এবং পরিস্থিতি শান্ত করার জন্য গঠনমূলক ভূমিকা পালনের পরিকল্পনা করছে চীন।

গত রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, চীন রাশিয়াকে সর্বোচ্চ সামরিক সহায়তা প্রদানের মাধ্যমে মস্কোর সাঙ্গে তার অংশীদারিত্ব বাড়ানোর চেষ্টা করছে। গত শনিবার চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সাথে দেখা করার সময় ব্লিঙ্কেন এ বিষয়টি উত্থাপন করেন। হঠাৎ করেই রাশিয়াকে সমর্থন করার কারণ অনুসন্ধান করার চেষ্টা করছে মার্কিন গোয়েন্দারা। তাদের মতে, চীন কোন ঝামেলা ছাড়াই রাশিয়াকে প্রাণঘাতী সামরিক অস্ত্র সরবরাহের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিলের আপ্রাণ চেষ্টা করছে।

 এনবিএস/ওডে/সি

Walton Ads