ঢাকা, রবিবার, এপ্রিল ৫, ২০২৬ | ২১ চৈত্র ১৪৩২
Logo
logo

দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় তীব্র ভূমিকম্প

এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৩, ০৪:০৬ পিএম

দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় তীব্র ভূমিকম্প

 দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় তীব্র ভূমিকম্প

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা। এদিন দুপুর দেড়টা নাগাদ দিল্লি, এনসিআর, চণ্ডীগড় এবং পাঞ্জাবে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৫.৩।

 প্রাথমিকভাবে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার একটি গ্রামে ভূমিকম্পের উৎপত্তিস্থল। আচমকা কাজের দিনে দুপুরে রাজধানী সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে মানুষের মনে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি