ঢাকা, শনিবার, মে ৩০, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

বাঁকে বিহারি মন্দিরের কাছে বাড়ি ভেঙে মৃতদের আর্থিক সাহায্য ঘোষণা যোগী সরকারের

এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

বাঁকে বিহারি মন্দিরের কাছে বাড়ি ভেঙে মৃতদের আর্থিক সাহায্য ঘোষণা যোগী সরকারের

বাঁকে বিহারি মন্দিরের কাছে বাড়ি ভেঙে মৃতদের আর্থিক সাহায্য ঘোষণা যোগী সরকারের

বৃন্দাবনে বাঁকে বিহারির মন্দিরের পাশে বাড়ি ভেঙে ৫ জনের মত্যুর ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন যোগী সরকার। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

গতকাল বৃন্দাবনে ঘটেছে এই মর্মান্তিক ঘটনাটি। বাঁকে বিহারির মন্দির থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই। একটি পুরনো বাড়ির বারান্দা হঠাৎ করেই ধসে পড়ে। তাতে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্ররিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি