ঢাকা, বুধবার, মে ২০, ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

উত্তর প্রদেশের স্কুলের ভিডিও ব্লক করতে নির্দেশ! সরকারকে নিশানা করল কংগ্রেস

এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম

উত্তর প্রদেশের স্কুলের ভিডিও ব্লক করতে নির্দেশ! সরকারকে নিশানা করল কংগ্রেস

উত্তর প্রদেশের স্কুলের ভিডিও ব্লক করতে নির্দেশ! সরকারকে নিশানা করল কংগ্রেস

সংখ্যালঘু পড়ুয়াদের চড় মারতে হিন্দু পড়ুয়াদের বলছেন এক শিক্ষিকা। উত্তর প্রদেশের মুজফফরনগরের স্কুলের এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে তোলপাড় সারা দেশ। তবে তা নিয়ে পদক্ষেপ করেছে সরকার। সরকারের পদক্ষেপকে নিশানা করেছে কংগ্রেস। কংগ্রেসের তরফে এদিন দাবি করা হয়েছে, সরকারের তরফে টুইটারে (বর্তমানে X) জরুরি আদেশ দিয়ে বলা হয়েছে মুজফফরনগরের নেহা পাবলিক স্কুলের ভিডিও ব্লক করতে হবে। পাশাপাশি এই সংক্রান্ত ইউআরএল এবং হ্যাশট্যাগ ব্লক কররার জন্যও অতিরিক্ত আদেশ জারি করা হয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি