এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম

পাখির চোখ ২০২৪, বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের বিস্তারের পরিকল্পনা উত্তরপ্রদেশে
লোকসভা নির্বাচন ২০২৪-কে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। এবারও উত্তরপ্রদেশকে গুরুত্বের চোখে দেখছে তারা। সেই কারণে সোশ্যাল মিডিয়া সেলের বিস্তারের পরিকল্পনা করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ চাইছেন ভার্চুয়াল প্রচারে জোর দিতে। উত্তরপ্রদেশে বিজেপিক সোশ্যাল মিডিয়া সেলের আরও বিস্তার চাইছেন তিনি। বিজেপি সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প ও নীতিগুলিতে মানুষের কাছে তুলে ধরাই এই পরিকল্পনার লক্ষ্য। যোগী আদিত্যনাথ চাইছেন বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পকে হাইলাইট করে জনমানসে ছাপ ফেলা।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি