ঢাকা, শনিবার, মার্চ ১৪, ২০২৬ | ২৯ ফাল্গুন ১৪৩২
Logo
logo

পুরীগামী নীলাঞ্চল এক্সপ্রেস সহ একাধিক ট্রেনের রুট বদল! রইল বাতিলের তালিকাও 

এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৯ পিএম

পুরীগামী নীলাঞ্চল এক্সপ্রেস সহ একাধিক ট্রেনের রুট বদল! রইল বাতিলের তালিকাও 

পুরীগামী নীলাঞ্চল এক্সপ্রেস সহ একাধিক ট্রেনের রুট বদল! রইল বাতিলের তালিকাও 

 সেপ্টেম্বর মাস পড়তেই ফের ট্রেন বিভ্রাটের খবর! বারাণসী রেলওয়ে ইয়ার্ডে কাজের জন্যে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে। যার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনও  রয়েছে। ফলে চরমে উঠতে পারে দুর্ভোগ। যদিও ভারতীয় রেলের তরফে যাত্রীদের দুর্ভোগের কথা ভেবে ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে। জানা গিয়েছে রেলের তরফে স্টেশনে ইন্টারলকিং সহ একাধিক কাজ করা হচ্ছে। মূলত পরিষেবা আরও উন্নত করতেই এই কাজ করা হচ্ছে। আর এর ফলে একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি