ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ভারতে খাদে বাস, নিহত ২৫


এনবিএস ডিজিটাল ডেস্ক     প্রকাশিত:  ০৬ জুন, ২০২২, ০১:০৬ পিএম

ভারতে খাদে বাস, নিহত ২৫

ভারতে খাদে বাস, নিহত ২৫

ভারতের উত্তরাখণ্ডে একটি বাস উল্টে খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩ জন। বাসটিতে ছিলেন ২৮ জন তীর্থযাত্রী। রোববার মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনাত্রীর দিকে যাচ্ছিল বাসটি। 

এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি শোক প্রকাশ করে বলেন, নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে দেওয়া হবে। 

জানা গেছে, রাজ্যটির উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে ঘটে ভয়ংকর দুর্ঘটনাটি। এসময় সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কাছের একটি ঘাটে উল্টে যায় বাসটি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ২৫ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

ডিজিপি অশোক কুমার বলেন, আশঙ্কাজনক অবস্থায় এখনও পর্যন্ত ৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের পরিচয় জানারও চেষ্টা করা হচ্ছে।