ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬ | ১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

লাইবেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ৪০


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম

লাইবেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ৪০

লাইবেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ৪০

পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে একটি গ্যাস ট্যাংকারে এ বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়েছেন আরও বহু মানুষ। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাতেহ বুধবার জানিয়েছেন। 

লাইবেরিয়ার লোয়ার বং কাউন্টির টোটোটাতে গত মঙ্গলবার গভীর রাতে  জ্বালানি ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। এসময় সেটি বিস্ফোরিত হয়। ফ্রান্সিস কাতেহ সাংবাদিকদের বলেছেন, কয়েক ডজন লোক গুরুতর দগ্ধ লোক এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এতে করে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, দুর্বল সড়ক নিরাপত্তা এবং দুর্বল অবকাঠামোর কারণে সাব-সাহারান আফ্রিকা বিশ্বের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার অঞ্চলে পরিণত হয়েছে। এই অঞ্চলে দুর্ঘটনায় মৃত্যুর হার ইউরোপীয় অঞ্চলের থেকে তিনগুণ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি