ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
Logo
logo

থাইল্যান্ডে কারখানায় বিস্ফোরণে নিহত ১৮


এনবিএস ডিজিটাল ডেস্ক     প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম

থাইল্যান্ডে কারখানায় বিস্ফোরণে নিহত ১৮

থাইল্যান্ডে কারখানায় বিস্ফোরণে নিহত ১৮

বুধবার দেশটির মধ্য সুফান বুরি প্রদেশে বিকেল ৩টার দিকে এই বিস্ফোরণটি ঘটে। একজন উদ্ধারকর্মীর দেয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১৮ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। 

তবে পুলিশ কর্নেল থেরাপোজ রাওয়াংবান এএফপিকে বলেন, ‘মৃত্যু হয়েছে, তবে এখন পর্যন্ত কতজন মারা গেছে তা আমরা পরীক্ষা করছি।’ তিনি আরও বলেন, ‘আমরা অন্যান্য বাড়ি বা আশেপাশের বসবাসকারী লোকদের বেশি ক্ষতিগ্রস্ত হতে দেখছি না।’

স্থানীয় রেসকিউ সার্ভিসের শেয়ার করা ছবিতে দেখা যায়, ঘটনাস্থলে মাটিতে পড়ে থাকা ধাতব ধ্বংসাবশেষ এবং কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী।

এএফপি জানায় থাইল্যান্ডে আতশবাজি এবং অন্যান্য পাইরোটেকনিক কারখানায় এ ধরনের বিস্ফোরণ অস্বাভাবিক নয়।