ঢাকা, বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩
Logo
logo

মহাসাগরে আটকে আছে বিশ্বের বৃহত্তম আইসবার্গ 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ আগস্ট, ২০২৪, ০৯:০৮ পিএম

মহাসাগরে আটকে আছে বিশ্বের বৃহত্তম আইসবার্গ 

মহাসাগরে আটকে আছে বিশ্বের বৃহত্তম আইসবার্গ 

এ২৩এ নামের এই আইসবার্গটি বিশালাকৃতির। এর আকার টেবিলের মতো। এটির চূড়া দিগন্ত পর্যন্ত বিস্তৃত। সূত্র: বিবিসি

সুমেরু অঞ্চলের ঠিক উত্তরে মহাসাগরের অথৈ পানিতে এটি কয়েক মাস ধরে আটকে রয়েছে। অবিস্মরণীয় এই আইসবার্গটি বিশ্বের সচচেয়ে তীব্র সামদ্রিক স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে সেখানে অবস্থান করছে। 

বিজ্ঞানীরা বলছেন, জমাট বরফখন্ডের আয়তন বৃহত্তর লন্ডনের দ্বিগুণেরও বেশি। 

সাধারণত আইসবার্গগুলো প্রবাহমান হয়ে থাকে। এগুলো খন্ড খন্ড হয়ে গলে নি:শেষ হয়ে যায়। মেরু অঞ্চল বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক মার্ক ব্রান্ডন মনে করেন, ‘এই বিশাল আইসবার্গের ক্ষেত্রে তেমনটি ঘটবে না। 

ওপেন ইউনির্ভাসিটির এই গবেষক বলেন, ‘এ২৩এ হল এমন আইসবার্গ যে মরতে চায় না।’ এই আইসবার্গের দীর্ঘদিনের। ১৯৮৬ সালে এটি সুমেরুর উপকূল ত্যাগ করে। কিন্ত এর ঠিক পরপরই এই আইসবার্গের ওয়েদ্দেলা সাগরের মাটির সঙ্গে লেগে যায়। প্রায় তিন দশক ধরে এটি বরফের দ্বীপের রূপ নিয়ে স্থির হয়ে রয়েছে।