ঢাকা, শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬ | ২৭ চৈত্র ১৪৩২
Logo
logo

গ্রুপ চ্যাট ফাঁস নিয়ে অরুনা বিশ্বাসকে যা বললেন পরীমনি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:০৯ পিএম

গ্রুপ চ্যাট ফাঁস নিয়ে অরুনা বিশ্বাসকে যা বললেন পরীমনি

 

কোটা সংস্কার আন্দোলনের সময় আওয়ামী লীগ সমর্থিত শোবিজ তারকাদের একটি গ্রুপ চ্যাটের স্ক্রিনশট ফাঁস হয়েছে যা নিয়ে তোলপাড় চলছে দেশে। ‘আলো আসবেই’ নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 সেখানে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে! তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। অভিনেত্রী অরুনা বিশ্বাস লেখেন, ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিলেই সব ঠিক হয়ে যাবে।