ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩
Logo
logo

রুবেল হোসেন – বাংলাদেশের ‘ট্রফি ভাঙা’ স্পেশালিস্ট!


এনবিএস ডিজিটাল ডেস্ক     প্রকাশিত:  ১০ আগস্ট, ২০২৫, ০৪:০৮ এএম

রুবেল হোসেন – বাংলাদেশের ‘ট্রফি ভাঙা’ স্পেশালিস্ট!

বাংলাদেশ যখনই ট্রফির গন্ধ পায়, ঠিক তখনই এক জাদুকর হাজির হয়ে সবকিছু গুবলেট করে দেন। নাম তার—রুবেল হোসেন

🔥 কেস স্টাডি ১ – নিদাহাস ট্রফি ২০১৮ (ফাইনাল বনাম ভারত)
শেষ ২ ওভারে ভারতের দরকার ৩৪ রান!
আমরা তখন প্রায় উদযাপনের প্রস্তুতিতে।
কিন্তু এলো ১৯তম ওভার… রুবেল দিলেন ২২ রান!
দিনেশ কার্তিক তখন ব্যাট হাতে থ্রিলার মুভির ভিলেন—এক ওভারে পুরো ম্যাচ উল্টে দিলো। ট্রফি? বিদায়! 👋

🔥 কেস স্টাডি ২ – ত্রিদেশীয় সিরিজ ২০০৯ (ফাইনাল বনাম শ্রীলঙ্কা)
শেষ ৫ ওভারে দরকার ৩৫ রান, হাতে মাত্র ২ উইকেট।
রুবেল ৪৬তম ওভারে দিলেন ২০ রান, আবার ৪৮তম ওভারে ১২ রান বোনাস হিসেবে।
মুরালিধরন—যিনি ব্যাট হাতে ‘টেলএন্ডার কিং’—তার কাছেও ছক্কা-চারের বর্ষণ! আরেকটা ট্রফি গেলো হাওয়ায়… 😌

🙃 দুই ফাইনাল, দুই সহজ ট্রফি, আর দুইবারই ‘ঠিক সময়ে’ এসে সবকিছু ভেঙে চুরমার করে দিলেন এক এবং অদ্বিতীয়—রুবেল হোসেন
বাংলাদেশ ক্রিকেট মিউজিয়ামে তার নামে একটা বিশেষ শেলফ থাকা উচিত—"হারা ট্রফির কালেকশন"! 🏆💔