ঢাকা, শনিবার, মে ৩০, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

পরীমণির মেয়ে আইসিইউতে! নিজে ও ছেলে পদ্মও হাসপাতালে ভর্তি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন অভিনেত্রী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

পরীমণির মেয়ে আইসিইউতে! নিজে ও ছেলে পদ্মও হাসপাতালে ভর্তি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন অভিনেত্রী

চিত্রনায়িকা পরীমণির পরিবারে শারীরিক সমস্যা বেড়েছে। মেয়েকে আইসিইউতে ভর্তি করতে হয়েছে। পরীমণি ও ছেলে পদ্মও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজ থেরাপি চলছে। চিকিৎসকের নির্দেশে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।

আইসিইউতে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরীমণির মেয়ে। শুধু মেয়েই নয়, পরীমণি নিজে এবং ছেলে পদ্মও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) রাতের একটি ফেসবুক স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, “আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আমার ১০৩.৫ জ্বর, কাশি, শ্বাসকষ্ট। আল্লাহ!”

এর আগে, ছেলে পদ্মসহ পরীমণি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসক দুজনকেই ভর্তি হওয়ার পরামর্শ দেন।

পরীমণি শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ছেলে পদ্মও জ্বরের সমস্যায় ভুগছেন। তীব্র শ্বাসকষ্টের কারণে চিকিৎসক পরামর্শ দিয়েছেন, নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরীমণিকে নেবুলাইজ থেরাপি দেওয়া হবে।

পরীমণির ঘনিষ্ঠজন জানিয়েছেন, “পরীমণির শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমেছে, তবে এখনো প্রচণ্ড জ্বর রয়েছে। চিকিৎসকরা ওষুধ ও অন্যান্য চিকিৎসা দিয়েছেন। শরীরে ব্যথাও আছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আরও কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে।”