ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ | ৪ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ছাত্রের সঙ্গে অবৈধ সম্পর্কের দায় স্বীকার ক্যালিফোর্নিয়ার শিক্ষিকা, আদালতে হতে পারে বড় সাজা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৯ পিএম

ছাত্রের সঙ্গে অবৈধ সম্পর্কের দায় স্বীকার ক্যালিফোর্নিয়ার শিক্ষিকা, আদালতে হতে পারে বড় সাজা

ক্যালিফোর্নিয়ার এক স্কুলে কর্মরত সহযোগী বা এইড ৩২ বছরের লিসেট ওর্তেগা ভেলেস অপ্রাপ্তবয়স্ক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কের দায় স্বীকার করেছেন। এই অভিযোগের ফলে তিনি সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।

সান ডিয়েগো এলাকার মার ভিস্তা হাই স্কুলে কাজ করার সময় ওই ছাত্রের সঙ্গে পরিচয় হয় ভেলেসের। এরপর তিনি ওই ছাত্রকে যৌন সঙ্গী করেন। এনবিসি ৭ সান ডিয়েগো-এর খবর অনুযায়ী, ভেলেস বৃহস্পতিবার আদালতে স্বীকার করেন, তিনি ১৭ বছর বয়সী ছাত্রের সঙ্গে অবৈধ যৌন সম্পর্কের মধ্যে জড়িত ছিলেন।

সান ডিয়েগো কাউন্টি শেরিফের অফিস জানায়, অভিযোগ পাওয়ার পর ১৯ মে পুলিশকে ডাকা হয়। তদন্তে উঠে আসে যে, ভেলেস ওই ছাত্রের সঙ্গে স্কুলের বাইরে প্রায় এক বছর ধরে সম্পর্ক বজায় রেখেছিলেন এবং তাকে কাউকে কিছু না বলতে চাপ দিতেন।

ভেলেসকে নিয়োগ দিয়েছিল রো হেলথ নামে একটি তৃতীয় পক্ষের ঠিকাদারী প্রতিষ্ঠান, যা স্কুল, প্রাইভেট নার্সিং হোম ও অন্যান্য প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মী এবং নার্স সরবরাহ করে।

২১ মে ভেলেসকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে একাধিক যৌন অপরাধে মামলা দায়ের করা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে: অপ্রাপ্তবয়স্কের সঙ্গে ওরাল সেক্স, অবৈধ যৌন সম্পর্ক, অশ্লীল কাজের উদ্দেশ্যে সাক্ষাতের আয়োজন, অশ্লীল কাজের জন্য যোগাযোগ, এবং ভুক্তভোগীকে অভিযোগ জানাতে নিরুৎসাহিত করা।

আদালতের নথি অনুযায়ী, ভেলেসের সাজা ঘোষণা হবে ২৯ অক্টোবর, দক্ষিণ কাউন্টি কোর্টহাউস, চুলা ভিস্তায়। যদিও সর্বোচ্চ পাঁচ বছরের সাজা হতে পারে, দোষ স্বীকার চুক্তিতে নির্দিষ্ট শাস্তির মেয়াদ উল্লেখ করা হয়নি; বিচারকই শেষ সিদ্ধান্ত দেবেন।

রো হেলথ জানিয়েছে, তারা কর্মী নিয়োগের সময় সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেক করে এবং নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, “আমরা শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বাগ্রে রাখি। এসব অভিযোগ আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং যথাযথ তদন্ত ও প্রতিক্রিয়ার জন্য কাজ করছি।”