ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২
Logo
logo

বিশ্বকাপ খেলতে জাকার্তায় বাংলাদেশ দল: ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে অংশ নিতে দেশ ছাড়ল টিম আরএইচকে ও টিম আরসি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম

বিশ্বকাপ খেলতে জাকার্তায় বাংলাদেশ দল: ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে অংশ নিতে দেশ ছাড়ল টিম আরএইচকে ও টিম আরসি

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে অংশগ্রহণ করতে দেশ ছেড়েছে ১৬ সদস্যের বাংলাদেশ দল, যার মধ্যে রয়েছে টিম আরএইচকে Team RHK এবং টিম আরসি Team RC। বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে তিনটায় থাই এয়ারওয়েজের একটি বিমানে করে তারা ঢাকা ত্যাগ করে। বিষয়টি নিশ্চিত করেছে গেমটির প্রস্তুতকারক গেরিনা কর্তৃপক্ষ।

দেড় মাসের টুর্নামেন্ট শেষে গত ৪ অক্টোবর ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ-এর বাংলাদেশ পর্ব শেষ হয়। যেখানে চ্যাম্পিয়ন হয় টিম রেড হকস Team Red Hawks / RHK এবং রানার্সআপ হয় টিম রেড ক্লিফ Team Red Cliff / RC। তারাই এবার ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

টুর্নামেন্টের কাঠামো ও প্রাইজমানি
আগামী ৩১ অক্টোবর থেকে দুই পর্বে অনুষ্ঠিত হবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ।

প্রথম পর্বে: বিশ্বের সেরা ১৮টি দল একে অপরের মুখোমুখি হবে।

ফাইনাল পর্বে: প্রথম পর্ব থেকে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ১২টি দল লড়াই করবে চ্যাম্পিয়ন ট্রফির জন্য।

এবারের আসরে দলগুলোর জন্য গেরিনা মোট ১২ কোটি ৩০ লাখ টাকার প্রাইজমানি ঘোষণা করেছে। আগামী ১৫ নভেম্বর গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে এই আসরের পর্দা নামবে।