ঢাকা, শনিবার, মে ৩০, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

রাম চরণ ও উপাসনা দম্পতির সংসারে আসছে দ্বিতীয় সন্তান! দীপাবলির ভিডিওতে রহস্যময় ইঙ্গিত, সরাসরি কিছু বললেন না তারকা!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৫, ০৯:১০ পিএম

রাম চরণ ও উপাসনা দম্পতির সংসারে আসছে দ্বিতীয় সন্তান! দীপাবলির ভিডিওতে রহস্যময় ইঙ্গিত, সরাসরি কিছু বললেন না তারকা!

দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ আবারও বাবা হতে চলেছেন। উপাসনা-রাম চরণ দম্পতির এটি দ্বিতীয় সন্তান।

রাম চরণ এবং তার স্ত্রী উপাসনা তাদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, বাড়িতে উৎসবমুখর পরিবেশ। পরিবারের অন্য সদস্য ছাড়াও অনেক অতিথি উপস্থিত হয়েছেন। তারা উপাসনকে উপহার দেওয়ার পাশাপাশি মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন।

এই ভিডিওটির ক্যাপশনে লেখা, "এই দীপাবলি ছিল দ্বিগুণ উদযাপন, দ্বিগুণ ভালোবাসা এবং দ্বিগুণ আশীর্বাদ।" ভিডিওটির শেষে পর্দায় ভেসে উঠে—"নতুন সূচনার উদযাপন।" এই লেখার শুরু ও শেষে দুই জোড়া ছোট্ট পায়ের ছবিও দেখা যায়। যদিও দ্বিতীয় সন্তানের আগমন নিয়ে রাম চরণ এখনো সরাসরি কোনো বক্তব্য দেননি।

ভিডিওটি পোস্ট করার এক ঘণ্টার মধ্যেই ১ লাখ ৮৫ হাজারেরও বেশি রিঅ্যাক্ট পড়েছে। নেটিজেনদের পাশাপাশি রাম চরণের সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন।

কলেজ জীবন থেকে প্রণয়, তারপর বিয়ে

কলেজ জীবন থেকেই একে অপরকে চিনতেন রাম চরণ ও উপাসনা। বন্ধু মহলে তারা ছিলেন আলোচিত। অম্ল-মধুর সম্পর্কে সবাইকে মাতিয়ে রাখতেন। এরপর এক সময় রাম চরণ দেশের বাইরে যান। তখন পরস্পরের সঙ্গ মিস করতেন তারা। সবাই ধরেই নিয়েছিল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দু’জন। কিন্তু তখনও পরস্পরকে বন্ধুই ভাবতেন তারা।

রাম চরণের ‘মাগাধীরা’ সিনেমাটি মুক্তির পরই মূলত উপাসনার সঙ্গে এই অভিনেতার প্রেমের সম্পর্ক শুরু হয়। দু’জনের পরিবারের মধ্যে বেশ মধুর সম্পর্ক ছিল, এজন্য বিয়ে নিয়েও কোনো ঝামেলা হয়নি।

২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে রাম চরণ ও উপাসনার বাগদান হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা। তাদের বাগদান নিয়ে ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা ছিল। তাকে নিয়ে মিডিয়ার মাতামাতিতে বেশ বিব্রত ছিলেন উপাসনা। তবে সবকিছু বেশ ভালোভাবে সামাল দিয়েছেন রাম চরণ।

২০১২ সালের ১৪ জুন পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই জুটির বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিয়ের ১১ বছর পর প্রথম সন্তানের বাবা-মা হন এই জুটি। অর্থাৎ ২০২৩ সালের ২০ জুন কন্যা সন্তানের জন্ম দেন উপাসনা।