এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:১১ পিএম
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। সম্প্রতি রাতের কোনো এক সময়ে তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি এক সুন্দর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এটি দম্পতির প্রথম সন্তান।
নিলয় নিজেই এই খুশির খবর সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন।
ফেসবুকের ভেরিফায়েড পেজে নবজাতককে কোলে নেওয়া একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন,
"আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।"
সুখবর প্রকাশের পরপরই নিলয়ের পোস্ট শুভেচ্ছা বার্তায় ভরে গেছে। বন্ধু, ভক্ত এবং সহকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, নিলয় আলমগীর ২০২১ সালের ৭ জুলাই বিয়ে করেন তাসনুভা তাবাসসুম হৃদির সঙ্গে। তাদের পরিচয় মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। পরে পরিবারের উপস্থিতিতে একটি ছোট আয়োজনের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়।