এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:১১ পিএম
ঢালিউডের মেগাস্টার শাকিব খান সিনেমার পর্দা কাঁপানোর পাশাপাশি শীতের প্রসাধনীর মডেল হিসেবেও টিভি ও সোশ্যাল মিডিয়ায় ছাপ ফেলছেন। সম্প্রতি তিনি পাইলটের পোশাক পরা ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।
দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে শাকিব তিনটি ছবি আপলোড করেন। ছবিগুলোতে তিনি চোখে সানগ্লাস, গম্ভীর লুকে পাইলটের পোশাক পরা অবস্থায়। ক্যাপশনে লিখেছেন,
"আকাশ সীমা নয়, বরং শুরু বিন্দু!"
ছবিগুলো প্রকাশের পর ভক্তরা প্রশংসায় ভাসছেন। একজন মন্তব্য করেছেন,
“এটিই আমাদের ক্যাপ্টেন শাকিব!” আরেকজন লিখেছেন,
“চলচ্চিত্রের পাইলট।”
শাকিবের এই পাইলটের পোশাক মূলত সম্প্রতি করা শীতের প্রসাধনীর বিজ্ঞাপনের শুটিং থেকে নেওয়া। বিজ্ঞাপনটিতে তিনি একাধিক অভিনব লুকে হাজির হয়েছেন।
বর্তমানে তিনি নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং নিয়ে ব্যস্ত। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত এই ছবিতে তিনি একজন দেশপ্রেমিক চরিত্রে দর্শকদের সামনে ধরা দেবেন।