ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২
Logo
logo

কুয়েতে মাদক ধরা পড়লেই ফাঁসি! ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কঠিন নতুন আইন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:১২ পিএম

কুয়েতে মাদক ধরা পড়লেই ফাঁসি! ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কঠিন নতুন আইন

কুয়েত সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে নতুন মাদকবিরোধী আইন কার্যকর হচ্ছে – যেখানে সবচেয়ে বড় শাস্তি মৃত্যুদণ্ড!
কোন কোন কাজ করলে সরাসরি ফাঁসি হবে?

মাদকের গ্যাং বানানো বা চালানো
জোর করে বা ঠকিয়ে কাউকে মাদক খাইয়ে মারা
কাউকে ফাঁসাতে তার শরীরে মাদক ঢুকিয়ে দেওয়া
একই অপরাধ বারবার করা
নাবালক বা মানসিক রোগীকে মাদক দেওয়া
জেল, থানা, স্কুল, মসজিদ বা স্পোর্টস ক্লাবে মাদকের কারবার
সরকারি ক্ষমতা ব্যবহার করে মাদকের ব্যবসা
নিজের খাওয়ার জন্য হলেও নাবালকের কাছে মাদক বেচা

সরকারের বিবৃতিতে বলা হয়েছে, “সমাজকে মাদকমুক্ত করতে ও অপরাধ একদম শেষ করতে এই কঠোর আইন আনা হচ্ছে। আর কোনো ছাড় নেই!”
১৫ ডিসেম্বরের পর কুয়েতে মাদক নিয়ে কেউ ধরা পড়লে আর রেহাই নেই – সরাসরি ফাঁসির মঞ্চ!