ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ঢাবি ছাত্রদল নেতা হামিমকে ডেকে দরজা খুললেন তারেক রহমান,


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

ঢাবি ছাত্রদল নেতা হামিমকে ডেকে দরজা খুললেন তারেক রহমান,

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমের খোঁজ নিয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারেক রহমানের সঙ্গে হামিমের সাক্ষাতের একটি ভিডিও প্রকাশ পায়।

হামিম নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, তারেক রহমান দূর থেকে হামিমকে দেখে নিজে গাড়ির দরজা খুলে তাকে কাছে ডেকে নেন এবং সাদাসিধা কুশল বিনিময় করেন।

ভিডিওটির ক্যাপশন ও কমেন্টে হামিম অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘আমি গর্বিত প্রিয় নেতা। দূর থেকে দেখে দরজা খুলে আমাকে কাছে ডেকে নিয়েছেন। এ দলে আমার কোনো পদের দরকার নেই। তারেক রহমানের ভালোবাসা নিয়ে আজীবন এ দলের পতাকাতলে থাকতে চাই।’

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তারেক রহমানের আন্তরিক আচরণের প্রশংসা করেছেন এবং হামিমের প্রতি শুভকামনা জানিয়েছেন।