ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬ | ৪ চৈত্র ১৪৩২
Logo
logo

মির্জা ফখরুল: ক্ষমতায় এলে শহীদ হাদির হত্যার বিচার নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

মির্জা ফখরুল: ক্ষমতায় এলে শহীদ হাদির হত্যার বিচার নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় এলে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার করা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

পোস্টে তিনি লিখেছেন, “আজ ঢাকা এয়ারপোর্টে নামলাম, সঙ্গে আমার স্ত্রীও ছিল। তখন একটি তরুণ তার স্ত্রীকে নিয়ে এগিয়ে এসে বললো—‘স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি!’”

বিএনপি মহাসচিব আরও লেখেন, “একটি ছেলে, একদম তরুণ, গণতন্ত্রের পক্ষে ও নির্বাচনের উচ্ছ্বাসে প্রচারণা চালাচ্ছিল—তাকে হত্যা করা হলো। এর বিচার অবশ্যই হবে। মুবাসসির, সাম্যসহ প্রতিটি হত্যার বিচার হবে এই মাটিতে। ইনশাআল্লাহ।”

মির্জা ফখরুলের এই মন্তব্য বিএনপির গণতান্ত্রিক ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারকেই দৃঢ়ভাবে তুলে ধরেছে।