ঢাকা, শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ | ২৯ ফাল্গুন ১৪৩২
Logo
logo

তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা হয়েছে নির্বাচন ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা হয়েছে নির্বাচন ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের নির্বাচন ও ভবিষ্যতে দেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির বলেন, সারাহ কুক জানিয়েছেন, “যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তিনি দুই দেশের উন্নয়ন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কাজ করবেন।”

এ সময় নির্বাচনী পরিবেশ নিয়েও ব্রিটিশ হাইকমিশনার ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। হুমায়ুন কবির বলেন, “তিনি বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং যুগ্ম মহাসচিব ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির।

এর আগে, ঢাকায় নিযুক্ত নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমান সৌজন্য সাক্ষাৎও করেছেন।