এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

পার্সটুডে — ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এবং ইসরায়েল বেইতেনু পার্টির নেতা এভিগদোর লিবারম্যান সোজাসুজি স্বীকার করেছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধে নামার মতো কোনো প্রস্তুতি নেই তেলআবিবের। তার কথায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই মেনে নিয়েছেন—ইরানে হামলা চালানোর ক্ষমতা এখন ইসরায়েলের হাতে নেই।
সোমবার নেসেটে (ইসরায়েলি সংসদ) দেওয়া তার বক্তব্যে লিবারম্যান বলেন, যদি আবার যুদ্ধ লেগে যায়, তাহলে ইরান সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ আর কৌশলগত জায়গাগুলোকে টার্গেট করবে—ঠিক যেমনটা তারা আগের ১২ দিনের যুদ্ধে সফলভাবে করে দেখিয়েছে। তার মতে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে তেলআবিবের নিরাপত্তা আর সামরিক প্রতিরক্ষা একদম অকেজো হয়ে যায়।
লিবারম্যান আরও যোগ করেন, ইরান যদি আবার এমন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করে, তাহলে ইসরায়েলকে ভয়ানক ক্ষতি সহ্য করতে হবে। সবচেয়ে বড় কথা—এই সত্যটা প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই মেনে নিয়েছেন। এই সাবেক যুদ্ধমন্ত্রী স্পষ্ট করে বলেন, ১২ দিনের যুদ্ধ শেষ হওয়ার পর থেকে প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো বড় পরিবর্তন হয়নি, যা ইসরায়েলের জন্য একটা বিশাল দুর্বলতা।
ইসরায়েলের টিভি চ্যানেল-১২ জানিয়েছে, ফাঁস হওয়া সেই চিঠিতে সেনাপ্রধান সতর্ক করে বলেন, এই বছর এই ভয়াবহ জনবল সংকট সেনাবাহিনীর জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। তার কথায়, এর কারণে ইসরায়েলের সামরিক ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।