ঢাকা, শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ | ২৯ ফাল্গুন ১৪৩২
Logo
logo

যুক্তরাষ্ট্রে তারকাদের মিলনমেলা! শাবনূরের সঙ্গে চার নায়কের আবেগঘন মুহূর্ত, নেটিজেনরা বলছে ‘সময় থেমে গেছে’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৬, ০২:০১ পিএম

যুক্তরাষ্ট্রে তারকাদের মিলনমেলা! শাবনূরের সঙ্গে চার নায়কের আবেগঘন মুহূর্ত, নেটিজেনরা বলছে ‘সময় থেমে গেছে’

প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রে কাটাচ্ছেন অস্ট্রেলিয়ায় বসবাসকারী ঢালিউডের প্রিয় মুখ শাবনূর। আরও কয়েকদিন সেখানেই থাকবেন বলে জানিয়েছেন তিনি। গত বছর এপ্রিলে অস্ট্রেলিয়ার সিডনি থেকে মাত্র ৮ ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন তিনি। অসুস্থ মাকে নিয়ে আবার ফিরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। তখন বলেছিলেন, বছর শেষে ঢাকায় ফিরবেন। কিন্তু সেটা আর হয়নি। পরিবর্তে গন্তব্য ঠিক হয় যুক্তরাষ্ট্র!

এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা ছিল তার ছেলে আইজান নেহানের। শাবনূর ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, আমেরিকা যেতে চাও কি না। ছেলের উত্তর ছিল—হ্যাঁ! তাই তো ছুটে গেলেন যুক্তরাষ্ট্রে। সেখানে থাকতে থাকতে দেশীয় চলচ্চিত্রের পরিচিত মুখদের সঙ্গে দেখা হয়ে গেল।

সমসাময়িক তারকাদের মধ্যে ছিলেন প্রিয়দর্শিনী মৌসুমী, অভিনেতা অমিত হাসান, কাজী মারুফ, জায়েদ খান, ইমন ও আলেকজান্ডার বোসহ অনেকে। বিদেশের মাটিতে দীর্ঘদিন পর এমন আনন্দময় সময় কাটালেন শাবনূর। জায়েদ খান ফেসবুকে শাবনূরের সঙ্গে একটা ছবি পোস্ট করে লিখেছেন, ‘নায়িকাকে আমাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।’

এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা ঝাঁপিয়ে পড়লেন মন্তব্যে। সবাই বলছেন—শাবনূর মানেই আলাদা এক মায়া। আজও একই সৌন্দর্য, একই সৌম্যতা। বাংলা সিনেমার চিরসবুজ সৌন্দর্য তিনি। দেখলে মনে হয় সময় যেন থেমে গেছে! কী নির্মল হাসি আর শান্ত উপস্থিতি। শাবনূর আজও ঠিক তেমনই সবার হৃদয় ছুঁয়ে যান।