ঢাকা, শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ | ২৯ ফাল্গুন ১৪৩২
Logo
logo

রশ্মিকার সামনে বিজয়ের মায়ের ২ কঠিন শর্ত! বিয়ের আগে ফাঁস হলো সেই গোপন কথা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম

রশ্মিকার সামনে বিজয়ের মায়ের ২ কঠিন শর্ত! বিয়ের আগে ফাঁস হলো সেই গোপন কথা

দক্ষিণী সিনেমার সবচেয়ে হট জুটি বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মান্দানা অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন! দীর্ঘ ৫ বছর একসঙ্গে থাকার পর এবার সত্যি সত্যি বিয়ে। সোমবারই রাজস্থানের উদয়পুরে পৌঁছে গেছেন এই তারকা যুগল। এর মধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের আগের নানা রসম-রেওয়াজ। সোশ্যাল মিডিয়ায় পুলের ধারে সাজানো গ্লাসের সারি আর রাতের আলোআঁধারি ডিনারের ছবি দেখে ফ্যানরা বুঝে গেছেন—বড় কিছু একটা হতে চলেছে!

কিন্তু এই রাজকীয় বিয়ের আগে তুমুল চর্চা শুরু হয়েছে বিজয়ের মা মাধবী দেবরকোন্ডার দেওয়া দুটি বিশেষ শর্ত নিয়ে। সালটা ২০১৮। তখন বিজয়-রশ্মিকার প্রথম ছবি ‘গীত গোবিন্দম’ বক্স অফিসে ঝড় তুলেছে। এক ইন্টারভিউতে বিজয়ের মাকে জিজ্ঞাসা করা হয়েছিল—হবু পুত্রবধূর মধ্যে কী কী গুণ দেখতে চান? তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন মাত্র দুটি শর্ত:
প্রথমত, পুত্রবধূকে ছেলের খেয়াল রাখতে হবে আর নিঃশর্ত ভালোবাসায় ভরিয়ে রাখতে হবে।
দ্বিতীয়ত, পাত্রী যদি দক্ষিণ ভারতীয় হয় তাহলে সবচেয়ে ভালো।

ফ্যানদের মতে, বিজয়ের মায়ের এই দুটি ইচ্ছাই এখন পুরোপুরি পূরণ হতে চলেছে। রশ্মিকা তো দক্ষিণ ভারতীয়, আর তার প্রতি বিজয়ের ভালোবাসা তো সবারই জানা। এছাড়া বিয়ের আয়োজনেও পুরো দক্ষিণী ছোঁয়া রাখা হচ্ছে। জানা গেছে, অতিথিদের স্বাগত জানানো হবে ডাবের জল দিয়ে—এটাই হবে শুদ্ধিকরণের অংশ। খাবারের মেনুতে থাকবে শুধু দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী পদ, আর সবকিছু পরিবেশন করা হবে কলাপাতায়!
এই জমকালো বিয়ের দিকে এখন সবার চোখ। প্রিয় জুটির বিয়ের পর প্রথম যুগল ছবি দেখার জন্য ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। উদয়পুরের এই রাজকীয় বিয়ে কেমন হবে—সেটাই এখন সবচেয়ে বড় আলোচনা!