ঢাকা, বুধবার, মার্চ ৪, ২০২৬ | ২০ ফাল্গুন ১৪৩২
Logo
logo

শেষমেষ কী ঘটল! তারেক রহমানকে ইফতারের দাওয়াত দিল জামায়াত, প্রধানমন্ত্রী কি সাড়া দিলেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০২ পিএম

শেষমেষ কী ঘটল! তারেক রহমানকে ইফতারের দাওয়াত দিল জামায়াত, প্রধানমন্ত্রী কি সাড়া দিলেন

রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করে জামায়াতে ইসলামী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতার মাহফিলে দাওয়াত দিয়েছে। বুধবার সকালে সচিবালয়ে গিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীকে এই দাওয়াত দেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা আব্দুল হালিম।

পরে সংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে গোলাম পরওয়ার জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ইফতারের দাওয়াত দিতেই তারা সচিবালয়ে গিয়েছিলেন। কুশল বিনিময় ও বিভিন্ন বিষয়ে পারস্পরিক আলোচনা হয়েছে। তিনি আরও জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অসুস্থ। তারেক রহমান এই খবর শুনে ফোনে তাঁর সঙ্গেও কথা বলেন এবং খোঁজখবর নেন।

গোলাম পরওয়ার জানান, প্রধানমন্ত্রী তাদের দাওয়াত কবুল করেছেন এবং ইফতার মাহফিলে যাবেন বলে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, “আমাদের আমির টেলিফোনে প্রধানমন্ত্রীকে তাঁর স্ত্রী ও কন্যা সন্তান জায়মা রহমানসহ সপরিবারে ইফতারে আসার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন। আমরা উভয়কেই দাওয়াতপত্র দিয়েছি।”

তিনি আরও জানান, নতুন সরকার গঠনের পর এটাই ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এ সময় তারা দেশ পরিচালনা নিয়ে প্রত্যাশার কথা জানান। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও নতুন পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানোর কথাও তুলে ধরেন। তিনি সব মহলের সহযোগিতা কামনা করেছেন।

গোলাম পরওয়ার বলেন, “আমরা আলোচনায় আগের ‘ব্যাড প্রাকটিস’ গুলো যাতে না থাকে সে বিষয়ে জোর দিই। সরকার ও বিরোধী দলের মধ্যে সমন্বয় ও সংহতি থাকা জরুরি। সব রাজনৈতিক বিতর্কের জায়গা যেন পার্লামেন্ট হয়। রাজনীতিতে মতপার্থক্য ও সংসদীয় গণতন্ত্রের মূল আলোচনা যেন সেখানেই সীমাবদ্ধ থাকে। মাঠের রাজনীতিও যেন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হয়—এসব বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়েছে।”