ঢাকা, শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২
Logo
logo

মালয়েশিয়ায় মসজিদের দানবাক্স চুরির দায়ে ভারতীয় বংশোদ্ভূত ৩ যুবকের ৬ মাসের জেল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ মার্চ, ২০২৬, ১০:০৩ পিএম

মালয়েশিয়ায় মসজিদের দানবাক্স চুরির দায়ে ভারতীয় বংশোদ্ভূত ৩ যুবকের ৬ মাসের জেল

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম সেকশন ৭ এলাকার একটি মসজিদের দানবাক্স চুরির ঘটনায় তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছে আদালত। দোষী তিনজনই ভারতের তামিলনাড়ুর বংশোদ্ভূত এবং বর্তমানে মালয়েশিয়ার স্থানীয় নাগরিক।

মঙ্গলবার (৩ মার্চ) দেশটির জাতীয় দৈনিক Berita Harian এ খবর প্রকাশ করে।

জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে চুরির এই ঘটনা ঘটে। অভিযুক্ত কে তিলেশ্বরন (২৬), আর নিশানরাজ (২২) এবং এসআর দানেশ (২৭) ম্যাজিস্ট্রেটের সামনে নিজেদের দোষ স্বীকার করেন।

ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শফিক সুলাইমান তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড এবং ৪,০০০ রিঙ্গিত জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাস অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। তাদের সাজা ৪ মার্চ থেকে কার্যকর হবে।

এই ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরও জড়িত ছিল। তার বিচারিক কার্যক্রম গোপনীয়ভাবে সম্পন্ন হয়েছে। আদালত তাকে ১,৫০০ রিঙ্গিত জামিনে মুক্তি দিয়েছে এবং সমাজকল্যাণমূলক আচরণের রিপোর্টের জন্য আগামী ২৮ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে।

মামলাটি দণ্ডবিধির ৩৮০ ধারার অধীনে পরিচালিত হয়। এই ধারায় চুরির অপরাধে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।