ঢাকা, সোমবার, মার্চ ৯, ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ইরানের শক্ত হাতে মার্কিন সেনাদের আটক, মধ্যপ্রাচ্যের যুদ্ধের দৃশ্য বদলে যাওয়ার শঙ্কা”


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০৬:০৩ এএম

ইরানের শক্ত হাতে মার্কিন সেনাদের আটক, মধ্যপ্রাচ্যের যুদ্ধের দৃশ্য বদলে যাওয়ার শঙ্কা”

দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি বাংলাদেশ সময় রোববার এক বিবৃতিতে বলেছেন, এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পরই মার্কিন সেনাদের আটক করা হয়েছে।

তবে কতজনকে আটক করা হয়েছে, কোথায় বা কীভাবে তারা আটক হয়েছেন—এর বিষয়ে লারিজানি বিস্তারিত তথ্য দেননি।

এর আগে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের পর ইরানে মার্কিন সেনারা স্থল হামলা চালিয়েছে বলে কোনো তথ্য পাওয়া যায়নি।

এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সম্পূর্ণ সচেষ্ট এবং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নতুন রূপ নিচ্ছে।