ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
Logo
logo

বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায়, ব্যাটিং কোচ আশরাফুল চাইছেন পুরো সিরিজ জিতে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০৮:০৩ পিএম

বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায়, ব্যাটিং কোচ আশরাফুল চাইছেন পুরো সিরিজ জিতে

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে টাইগারদের চলতি বছরের খেলা। মোহাম্মদ আশরাফুল নজর রাখছেন হোম সিরিজের ম্যাচগুলোতেই। তাই পাকিস্তানকে হারাতে চান সিরিজের সবকটি ম্যাচেই।

“২-১ কেন চাইব? অবশ্যই চাইব ৩-০। যদি এই ব্যবধানে জিতি, আমাদেরই লাভ। যখনই বিদেশ সফরে যাবে, যেমন দক্ষিণ আফ্রিকা, ওসব কন্ডিশন সহজ হবে না। দেশে চেষ্টা করব সব ম্যাচ যেন জিততে পারি।”

ঘরের মাঠে হলেও বাংলাদেশ নিজেদের সেরাটা দিয়ে খেলতে চায় জানিয়ে আশরাফুল বলেন,“পাকিস্তান দলে যাদের সুযোগ দেওয়া হয়েছে, ওদের জন্য সুযোগ। আমরা আমাদের সেরাটা খেলার কথা নিয়েই ভাবছি। অনেকদিন পর ওয়ানডে খেলছি। গত এক-দেড় বছর টি-২০ ও টেস্টের মধ্যে ছিলাম, অনেক দিন পর ওয়ানডে হতো। বিসিএলের চারটি ম্যাচ আর প্র্যাকটিস ম্যাচ প্লেয়ারদের সহায়তা করবে এই সিরিজে।”

সিরিজ শুরুর আগে বাংলাদেশের ব্যাটাররা ফর্মে আছেন বলে মনে করেন আশরাফুল,এটা একটা পজিটিভ দিক। যাদেরই সুযোগ দেওয়া হয়েছে সবাই ভালো ফর্মে আছে। এটা ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন-হেড কোচ ভালো বলতে পারবেন। ব্যাটিং কোচ হিসেবে ভালো লাগছে প্রত্যেক প্লেয়ার ভালো ফর্মে আছে। সৌম্যর বিসিএল যদিও ভালো হয়নি, তবে সর্বশেষ সিরিজের তিন ম্যাচে একটা ৪৫, একটা ৯১ করেছে। বিপিএলেও কিছু ম্যাচে চমৎকার করেছে। আফিফও ছন্দে আছে, সেটেল হলে দলেরই ভালো। প্রত্যেকে রানে আছে, এটা পজিটিভ দিক।”