ঢাকা, বুধবার, মার্চ ১১, ২০২৬ | ২৬ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ইরানের শক্তি দেখিয়ে মার্কিন মন্ত্রী ডিলিট করলেন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ নেওয়ার দাবি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৬, ০২:০৩ এএম

ইরানের শক্তি দেখিয়ে মার্কিন মন্ত্রী ডিলিট করলেন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ নেওয়ার দাবি

নৌবাহিনীর সহায়তায় হরমুজ প্রণালী দিয়ে ট্যাংকার জাহাজ নেওয়ার দাবি করে এক্সে পোস্ট করেছিলেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস ওয়েট। তবে কয়েক মুহূর্তের মধ্যে তিনি নিজের সেই পোস্ট ডিলিট করে দেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সোমবার ক্রিস ওয়েট লিখেছিলেন, “আমাদের নৌবাহিনী নিরাপত্তা নিশ্চিত করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পরিচালনা করেছে।”

এরপর সাংবাদিকরা তার দাবির সত্যতা নিয়ে প্রশ্ন করলে মুহূর্তের মধ্যে তিনি পোস্টটি মুছে দেন।

এরই কিছুক্ষণ পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) একটি বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করেছে—তা কল্পনাও করা যায় না। তারা আরও বলেন, ওমান সাগর, পারস্য সাগর এবং হরমুজ প্রণালীতে কোনো জাহাজই সাহস করে আসেনি।

এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হলো, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ এবং প্রভাব কতটা শক্তিশালী এবং যুক্তরাষ্ট্রের মিথ্যা দাবি কেবল অমূলক।