ঢাকা, শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল, রাডার ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল, রাডার ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত

ইরানের সামরিক বাহিনীর হামলায় ইসরায়েলের রাডার ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত ও আঘাতের সময় নির্ধারণ করতে পারছে না ইসরায়েল।

বৃহস্পতিবার ইসরায়েলের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, সাম্প্রতিক হামলায় শত্রু পক্ষের কয়েকটি শনাক্তকরণ কেন্দ্র ধ্বংস হওয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কারণে ইসরায়েলজুড়ে প্রায়ই অকারণে সাইরেন বাজছে।

একটি ইসরায়েলি সূত্র বলেছে, “আজ ইরান থেকে উৎক্ষেপিত কিছু ক্ষেপণাস্ত্র কোনো পূর্ব-সতর্কতা ছাড়াই লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাড়া দিতে পারেনি। এমনকি কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া না হলেও সাইরেন বেজে উঠছে।”

সূত্র আরও জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনী সাইরেন না বাজলেও ক্ষেপণাস্ত্র আসছে কি না তা নিশ্চিত হতে পারছে না। সতর্কতা সংকেত দেখা গেলেও নিশ্চিত হওয়া যায় না যে সত্যিই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে কি না।

“এটি বড় ধরনের পরিবর্তন, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় চরম বিভ্রান্তি সৃষ্টি করেছে।”

সূত্রের মতে, ১২ দিনের এই যুদ্ধ শুরুর পর একমাত্র উন্নতি হয়েছে ‘গণমাধ্যম সেন্সরশিপ’ বা সংবাদ নিয়ন্ত্রণে। তবে সামগ্রিকভাবে পরিস্থিতি ইসরায়েলিদের জন্য আরও নরকতুল্য হয়ে উঠেছে।