এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ০৩:০৩ পিএম

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় শুক্রবার রাত প্রায় ২টার দিকে তেহরান থেকে নতুন মিসাইল ছোড়া হয়।
এর আগে সর্বশেষ মিসাইল প্রায় ছয় ঘণ্টা আগে ছোড়া হয়েছিল। নতুন মিসাইল হামলার প্রভাবে ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
এই ঘটনা ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে। গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে মিসাইল ও রকেট হামলার পাল্টাপাল্টি ঘটনা ক্রমশ বেড়ে চলছে।