ঢাকা, শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ | ২৯ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ মুক্তির আগে আদিত্য ধর বললেন পাকিস্তানি দর্শকদের জন্য শান্তির বার্তা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৬, ০৩:০৩ পিএম

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ মুক্তির আগে আদিত্য ধর বললেন পাকিস্তানি দর্শকদের জন্য শান্তির বার্তা

বক্স অফিসে ঝড় তুলেছিল আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’। ১ হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে সাফল্যের শিখরে পৌঁছালেও সিনেমাটিকে ঘিরে ওঠে বিতর্ক। বিশেষ করে পাকিস্তানে সিনেমাটিকে ‘পাকিস্তান-বিরোধী’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

এই বিতর্ককে পেছনে ফেলে মাত্র তিন মাসের মাথায় মুক্তি পাচ্ছে সিনেমার দ্বিতীয় কিস্তি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। এর আগে সম্প্রতি মুখ খুলেছেন পরিচালক আদিত্য ধর এবং বিশেষ করে পাকিস্তানি দর্শকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন।

প্রথম কিস্তিতে পাকিস্তানের লিয়ারি শহরের গ্যাংস্টার ও ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েন ফুটে ওঠায় পশ্চিম এশিয়ার কিছু দেশে এটি নিষিদ্ধ হয়েছিল।

আদিত্য ধর বলেন,

“আমার মনে হয়, পাকিস্তানি দর্শকরা যদি আমাদের ওপর আস্থা রাখেন তবে তাদের সিনেমাটি দেখা উচিত। কারণ, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি, আমরা পাকিস্তানের নাগরিকদের বিরোধিতা করছি না।”

ছবির দ্বিতীয় পর্ব পাকিস্তানে মুক্তি পাবে কি না, তা নিয়ে তিনি চিন্তিত নন। বরং তিনি মনে করেন,

“সৃজনশীল কাজের মূল সুর ধরতে পারলে দর্শকরা একে গ্রহণ করবেন।”

উল্লেখ্য, প্রথম পর্বের গল্প রহমান বালোচকে কেন্দ্র করে হলেও সিক্যুয়েলে চিত্রনাট্যের মূল আকর্ষণ হয়ে উঠছেন রণবীর সিংহ অভিনীত চরিত্র ‘হামজা’। নির্মাতারা দাবি করেছেন, প্রথম কিস্তির তুলনায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ হবে আরও বিধ্বংসী ও ভায়োলেন্ট।