এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ০৩:০৩ পিএম

ওপার বাংলার অভিনেত্রী তৃণা সাহা পর্দায় তার হাসি-কান্না ও সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন। দীর্ঘ এক দশক অভিনয় জগতে থাকা সত্ত্বেও এই পেশা আজও তার বাবা-মায়ের জন্য পুরোপুরি গ্রহণযোগ্য হয়নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃণা সাহা নিজের ব্যক্তিগত জীবনের অজানা একটি দিক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, অভিনয় জগতে আসার কোনো পরিকল্পনা তার ছিল না। পরিবারে কেউও বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন না।
তৃণা বলেন,
“যখন প্রথম এই পেশায় আসার সিদ্ধান্ত নিলাম, তখন থেকেই বাবা-মায়ের প্রবল বিরোধিতার মুখোমুখি হই। আজ দশ বছর পার হলেও সেই বরফ গলে ওঠেনি।”
তিনি আরও জানান,
“বাবা-মা আজও খুশি নয়। এখনও কাজ শেষ করে দেরি করে বাড়ি ফিরলে তারা কথা বলে না। শুনতে হয়—‘কী করিস এসব?’”
তৃণা যোগ করেন,
“আমি এখন বড় হয়েছি। তারা যেমন আমাকে স্পেস দেন, আমিও তেমন দিই। বিশ্বাস করি, কেউ যখন রেগে থাকে, তাকে যত বোঝাবে ততই বিষয়টা খারাপ হয়। তাই পরিস্থিতি শান্ত করার জন্য সময় দিই। কিছু জিনিস সময়ের ওপর ছেড়ে দিলে নিজেই ঠিক হয়ে যায়।”