ঢাকা, রবিবার, মার্চ ১৫, ২০২৬ | ১ চৈত্র ১৪৩২
Logo
logo

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল পশ্চিম তীর, তিনজন ইসরাইলি আহত, তেল বাজার অস্থির


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল পশ্চিম তীর, তিনজন ইসরাইলি আহত, তেল বাজার অস্থির

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দিচ্ছে ইরান। ইসলামি প্রজাতন্ত্রের সেনারা কোনো বিশ্রামের সুযোগ ছাড়ছে না। চলতি সংঘাতের ১৬তম দিনে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডের লক্ষ্যবস্তু এলাকায়।

হামলার পর বিকট শব্দে কেঁপে ওঠে ইসরাইলের দখল করা পশ্চিম তীর। অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থাপনায়, প্রচণ্ড ধোঁয়ায় চারপাশ কালো হয়ে যায়।

তেল আবিবেও একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যদিও অধিকাংশই প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে ইসরাইল। তবে কিছু ক্ষেপণাস্ত্রের ভগ্নাংশ বা আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে অন্তত তিনজন আহত হয়েছেন। মধ্য ইসরাইলের কিছু এলাকায় ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে।

ইসরাইলের দখল করা পশ্চিম তীর থেকে রিপোর্টার নিদা ইব্রাহিম জানান, “ইরানের হামলার পর সতর্কতামূলক সাইরেন বাজছিল। আকাশে আলোর ঝলকানি দেখা গেছে। পরে স্থানীয় বেশ কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ড ঘটেছে।”

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যৌথ আগ্রাসনের মাধ্যমে সংঘাত শুরু হয়। পুরো মধ্যপ্রাচ্যে এ ঘটনা ছড়িয়ে পড়ে। উপসাগরীয় দেশগুলোতে এমন কোনো মার্কিন সামরিক ঘাঁটি বা স্থাপনা নেই যেখানে হামলা লাগেনি।

ইরানের এই সামরিক পদক্ষেপের কারণে বিশ্ব তেল বাজার অস্থির হয়ে পড়েছে। কারণ, পৃথিবীর গুরুত্বপূর্ণ তেল করিডোর হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেছে।