প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ০৫:০৪ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ঢাকা মহানগর দক্ষিণ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শাহিন আলম সাকিব এবং সাধারণ সম্পাদক এসএম আসাদ এই কমিটির অনুমোদন দেন।
সংশ্লিষ্ট কমিটি কর্মীসভা আয়োজন করে প্রস্তাবনা জমা দেয়। সেই প্রস্তাবনার ভিত্তিতেই কেন্দ্রীয় নেতৃত্ব থেকে এই কমিটি চূড়ান্ত অনুমোদন পায়।
নতুন এই কমিটিতে এম এ সামাদ সোহাগ-কে সভাপতি, মীর ইব্রাহিম জিদান-কে সাধারণ সম্পাদক এবং আব্দুল্লাহ আল মাসুম-কে প্রচার সম্পাদক করা হয়েছে।
দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আরিফুল রহমান লিটনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোঃ শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ মোঃ রাসেল মিয়া।
কমিটিতে আরও যারা রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ খালেদুর হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হাছান, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহিদ, জুয়েল আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন (ফরহাদ), সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, ইসতিয়াক মাহমুদ, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোঃ বাবু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন কাদের, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আলী সারেং, সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব (নবী), ক্রীড়া সম্পাদক মোঃ ইশতিয়াক ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ এনাম ভাওয়াল, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লায়ন গাজী মোঃ এয়াকুব আলী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সাগর-মাহমুদ দুলাল, মাহি তুষার, সহ-সমাজ বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম মাসুম, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সায়েম আক্তার সিদ্দিকী, সিনিয়র সদস্য সচিব মোঃ জুয়েল পারভেজসহ মোট ৯১ সদস্য নিয়ে গঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন কেন্দ্রীয় নেতৃদ্বয়।