ঢাকা, বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ | ১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

“এক মুহূর্তও শান্তিতে ছিলাম না” – দীপিকার অসুস্থতায় ভয়ংকর সময় কাটালেন শোয়েব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

“এক মুহূর্তও শান্তিতে ছিলাম না” – দীপিকার অসুস্থতায় ভয়ংকর সময় কাটালেন শোয়েব

ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কড়-এর জীবনের কঠিন সময় যেন থামছেই না। দ্বিতীয়বার তার শরীরে টিউমার ধরা পড়ার খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। তবে এই কঠিন লড়াইয়ে সবসময় ছায়ার মতো পাশে ছিলেন তার স্বামী শোয়েব ইব্রাহিম।

সম্প্রতি নিজের ভ্লগে তিনি স্ত্রী’র অসুস্থতা ও অস্ত্রোপচারের পরের দিনগুলোর ভয় ও উদ্বেগ নিয়ে খোলামেলা কথা বলেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দীপিকা কক্কড়-এর শরীরে দ্বিতীয়বার টিউমার ধরা পড়ে। এরপর থেকেই শুরু হয় চিকিৎসা ও মানসিক চাপের কঠিন সময়।

শোয়েব ইব্রাহিম জানান, গত ১০-১২ দিন তিনি বেশিরভাগ সময় ক্যামেরার আড়ালে ছিলেন। নিয়মিত ভিডিও না দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন,
“হাসপাতালে যাতায়াত আর চিকিৎসকদের সঙ্গেই সময় কাটছিল। আপনাদের বিরক্ত না করতে আমি ভিডিও দিইনি।”

স্ত্রীর অসুস্থতা নিয়ে নিজের গভীর উদ্বেগের কথা তুলে ধরেন শোয়েব। তিনি বলেন,
“দীপিকাকে নিয়ে খুব চিন্তা হতো। নতুন করে টিউমার ধরা পড়ার পর থেকে এক মুহূর্তও শান্তিতে থাকতে পারিনি। সবসময় ভয় কাজ করত।”

তিনি আরও জানান, বাইরে থেকে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও ভেতরে ভেতরে তিনি ছিলেন ভীষণ চিন্তিত। এমনকি রাতে সামান্য কিছু হলেও আতঙ্কিত হয়ে পড়তেন তিনি।

শোয়েব ইব্রাহিম বলেন, তিনি সবসময় চেষ্টা করেছেন স্ত্রীকে মানসিকভাবে শক্ত রাখতে। নিজের ভয় ও দুশ্চিন্তা কখনোই তিনি দীপিকা কক্কড়-কে বুঝতে দেননি, যাতে তিনি ভেঙে না পড়েন।