ঢাকা, বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ধোঁকাবাজ না পাগল নেতানিয়াহু! প্রতিটি ঘর ইরানের নিশানায়


এনবিএস ডিজিটাল ডেস্ক     প্রকাশিত:  ১৫ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

ধোঁকাবাজ না পাগল নেতানিয়াহু! প্রতিটি ঘর ইরানের নিশানায়

অন্ধকার কি তবে ঘনিয়ে আসছে? যে দাম্ভিকতার ওপর দাঁড়িয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যে নিজেদের একচ্ছত্র আধিপত্য জাহির করতে চেয়েছিল, তা কি এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে? তেল আবিবের সুরক্ষিত বাঙ্কারের গভীরে বসে যখন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিজয়ের বুলি আওড়াচ্ছেন, ঠিক তখনই খোদ ইসরায়েলের ভেতর থেকে উঠে আসছে এক ভয়ঙ্কর এবং বিস্ফোরক সত্য।