ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ | ৪ বৈশাখ ১৪৩৩
Logo
logo

মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান, দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান, দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল সিরিজ। আর এই ম্যাচ দেখতে এবং বাংলাদেশ দলকে সমর্থন জানাতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

শুক্রবার সকাল ১১টায় ম্যাচ শুরু হয়। খেলা শুরুর প্রায় এক ঘণ্টা পর তিনি “হোম অব ক্রিকেট” খ্যাত এই স্টেডিয়ামে পৌঁছান। এর আগেও গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিনি মাঠে গিয়ে খেলা উপভোগ করেছিলেন। তবে এবার তিনি প্রেসিডেন্ট বক্সের পরিবর্তে প্রেসবক্সের বিপরীত পাশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের কর্পোরেট বক্সে বসে খেলা দেখছেন।

ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৪ ওভারে ৪ উইকেটে ১৬০ রান। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রিশাদ হোসেন, যিনি নিয়েছেন ২টি উইকেট।

এছাড়া শরিফুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট শিকার করেছেন।

গ্যালারিতে দর্শকদের উপস্থিতি ও ভিআইপি বক্সে পরিচিত মুখদের উপস্থিতিতে ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উচ্ছ্বাস।