ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩
Logo
logo

লেবাননে ভয়াবহ সংঘর্ষে ইসরায়েলি সেনা হতাহত, হিজবুল্লাহর পাল্টা হামলায় কাঁপছে সীমান্ত পরিস্থিতি ইসরায়েলের স্বীকারোক্তি প্রকাশ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ পিএম

লেবাননে ভয়াবহ সংঘর্ষে ইসরায়েলি সেনা হতাহত, হিজবুল্লাহর পাল্টা হামলায় কাঁপছে সীমান্ত পরিস্থিতি ইসরায়েলের স্বীকারোক্তি প্রকাশ

ইসরায়েল জানিয়েছে, লেবাননে তাদের সশস্ত্র বাহিনীর ১৫ জন সদস্য নিহত হয়েছেন এবং ৬৫০ জনেরও বেশি আহত হয়েছেন। লেবাননে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই এসব হতাহতের ঘটনা ঘটছে বলে দাবি করেছে ইসরায়েল।

এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি থাকলেও সেখানে ইসরায়েল মাঝে মাঝেই আবাসিক এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে। এতে সীমান্ত অঞ্চলে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

অন্যদিকে, ইসরায়েল লেবাননের বিভিন্ন আবাসিক এলাকায় হামলা চালিয়ে শত শত সাধারণ মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে—এমন তথ্য সামনে এসেছে।

হিজবুল্লাহও পাল্টা আঘাত হিসেবে ইসরায়েলের বিভিন্ন শহরে এক হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানা যায়। এসব হামলায় ইসরায়েলের ভেতরে একাধিক সেনা হতাহত হয়েছেন এবং দেশটির বেশ কিছু ট্যাংক ধ্বংস হয়েছে বলেও দাবি করা হচ্ছে।