ঢাকা, সোমবার, এপ্রিল ২০, ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ওমান উপসাগরে ইরানি জাহাজ আটক করল মার্কিন নৌবাহিনী, ট্রাম্পের বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় বিশ্বজুড়ে উত্তেজনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ পিএম

ওমান উপসাগরে ইরানি জাহাজ আটক করল মার্কিন নৌবাহিনী, ট্রাম্পের বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় বিশ্বজুড়ে উত্তেজনা

ওমান উপসাগরে ‘তুসকা’ নামের একটি ইরানি কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করার সময় জাহাজটিতে হামলা চালানো হয় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান এবং বলেন, জাহাজটি এখন মার্কিন মেরিন সেনাদের হেফাজতে রয়েছে।

ট্রাম্প তার পোস্টে আরও জানান, আটক করা জাহাজটি প্রায় ৯০০ ফুট লম্বা ছিল এবং এর ওজন একটি বিমানবাহী রণতরীর সমান। তার দাবি অনুযায়ী, বিশাল এই কার্গো জাহাজটি মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় ওমান উপসাগরে গাইডেড মিসাইল সজ্জিত মার্কিন রণতরী ‘ইউএসএস স্প্রুয়েন্স’ এর সঙ্গে এর মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, প্রথমে জাহাজটিকে থামার জন্য সতর্কবার্তা দেওয়া হয়। কিন্তু ইরানি নাবিকরা সেই নির্দেশ মানেননি। এরপর মার্কিন নৌবাহিনী জাহাজটির ইঞ্জিনরুমে হামলা চালায় বলে তিনি দাবি করেন। এতে সেখানে বড় ধরনের ক্ষতি হয় এবং জাহাজটি পুরোপুরি থেমে যায়।

ট্রাম্প আরও জানান, বর্তমানে কার্গো জাহাজটি মার্কিন মেরিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এর ভেতরে কী ধরনের মালামাল আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি দাবি করেন, ‘তুসকা’ জাহাজটির বিরুদ্ধে অতীতেও একাধিক বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এই কারণে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ আগে থেকেই জাহাজটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।