ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
Logo
logo

আমি যেমন আছি তেমনই খুশি”—প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৬, ০৫:০৪ পিএম

আমি যেমন আছি তেমনই খুশি”—প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেক নেটিজেনের দাবি, সৌন্দর্য বাড়াতে তিনি প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছেন।

এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও এবার এক পডকাস্টে সরাসরি এ নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

“প্রাকৃতিক সৌন্দর্যই আমার কাছে গুরুত্বপূর্ণ”

পায়েল বলেন, “এই প্রথম আমি বিষয়টি নিয়ে কথা বলছি। তবে আমি বলব, প্রত্যেক মানুষই জন্মগতভাবে সুন্দর। আমি ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছি। আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, নিজের চেহারা নিয়ে কখনোই বাড়তি কিছু করার উদ্দেশ্য ছিল না তার।

“আমি যেমন আছি তেমনই খুশি। তবে টুকটাক দুই-একটা জিনিস একটু অ্যাড করেছি,”—বলেন এই অভিনেত্রী।

“ভক্তরা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি”

এই মন্তব্য ঘিরে ভক্তদের প্রতিক্রিয়া নিয়েও কথা বলেন কেয়া পায়েল। তার ভাষায়, “আর তাতেই আমার ভক্তরা এমনভাবে ক্ষেপে গেল। তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাদের এই অবস্থা দেখে আমি মনে মনে বললাম ভাই মাফ চাই, আর হবে না।”

“আমাদের দেশের মানুষ একটু অতি আবেগী”

সমাজের আচরণ নিয়েও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। পায়েল বলেন, “আমাদের দেশের মানুষ একটু অতি আবেগী। একজন কিছু বললে অন্যরাও না জেনেই সেটা বলতে শুরু করে।”

তিনি আরও যোগ করেন, “তারা জানেই না কী হয়েছে, এমনকি আমার পাঁচ বছর আগের ছবিতেও এখন মন্তব্য করে। এই হুজুগে মানসিকতা আমাদের সমাজে অনেক বেশি।”

“ভিড় দেখেই মানুষ জড়ো হয়”

উদাহরণ টেনে তিনি বলেন, “রাস্তায় কোনো ঘটনা না থাকলেও শুধু ভিড় দেখেই মানুষ জড়ো হয়। কী হচ্ছে সেটা না জেনেই দাঁড়িয়ে থাকে। এই মানসিকতা আসলে অনেক দিন ধরেই চলে আসছে।”

সব মিলিয়ে নিজের ব্যক্তিগত জীবন ও সৌন্দর্য নিয়ে চলা আলোচনার মাঝেই কেয়া পায়েল আবারও আলোচনায় উঠে এলেন তার স্পষ্ট ও খোলামেলা বক্তব্যের কারণে।