এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬, ০৫:০৪ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি ইতোমধ্যেই দর্শকদের মনে শক্ত জায়গা করে নিয়েছেন। শুধু অভিনয়েই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী।
সম্প্রতি তিনি ভক্ত-অনুরাগীদের জন্য শেয়ার করেছেন একগুচ্ছ নতুন ছবি। আর সেই ছবিগুলোতেই দেখা গেছে একদম ভিন্ন এক তটিনীকে—মিষ্টি হাসিতে ভরপুর, নান্দনিক এক লুকে ধরা দিয়েছেন তিনি।
ছবিগুলোতে তটিনীকে দেখা যায় নীল রঙের ফ্লোরাল অফ-শোল্ডার পোশাকে। মাথায় ম্যাচিং ব্যান্ড এবং কানের দুল তার পুরো লুকে যোগ করেছে আলাদা আকর্ষণ। কখনো উদাস ভঙ্গি, আবার কখনো প্রাণবন্ত হাসি—প্রতিটি ফ্রেমেই যেন আলাদা এক মুডে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
তার এই পোস্ট প্রকাশের পরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। একজন নেটিজেন লিখেছেন, “সুহাসিনীর হাসিটা অনেক মিষ্টি।” আরেকজন মন্তব্য করেছেন, “পুতুলের মতো লাগছে।”
তটিনীকে নিয়ে আলোচনা নতুন কিছু নয়। ২০১৯ সালে তিনি মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। এরপর চরকির ‘এই মূহুর্তে’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে তার অভিনয়জগতে পথচলা শুরু হয়।
তার প্রথম টেলিভিশন নাটক ছিল ‘শারদ প্রাতে’। এছাড়া ‘সব জানে’ কাহিনিচিত্রে অভিনয়ের জন্য তিনি মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে সেরা অভিনেত্রী (সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র) বিভাগে স্বীকৃতি পান। পরবর্তীতে ‘ভালোবাসার প্রথম কদম ফুল’ নাটকে অভিনয় করে দীপ্ত পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হওয়ার গৌরব অর্জন করেন তিনি।