ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
Logo
logo

স্কুলে ভয়াবহ হামলার অভিযোগ ঘিরে উত্তাল বিশ্ব! শতাধিক শিক্ষার্থী নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্নের ঝড়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

স্কুলে ভয়াবহ হামলার অভিযোগ ঘিরে উত্তাল বিশ্ব! শতাধিক শিক্ষার্থী নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্নের ঝড়

ইরানের মিনাবের একটি মেয়েদের স্কুলে গত ২৮ ফেব্রুয়ারি ভয়াবহ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে এক স্কুলেই প্রাণ হারান ১৭০ জন, যাদের অধিকাংশই ছিল নিরীহ শিক্ষার্থী।

এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়লেও এখনো পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ।

তিনি বলেন, “সেই দুর্ভাগ্যজনক ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে।”

তবে এই হামলায় যুক্তরাষ্ট্রের কত খরচ হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো তথ্য দিতে রাজি হননি। হেগসেথের ভাষায়, “আমি এ ক্ষেত্রে কোনো খরচকে বিবেচনায় আনব না।”

এদিকে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে আগে থেকেই দাবি করা হয়েছিল, এই ভয়াবহ ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গোয়েন্দা ভুলই মূল কারণ।

জানা যায়, মার্কিন বাহিনীর কাছে থাকা গোয়েন্দা তথ্যে বলা হয়েছিল, ওই এলাকায় ইরানের বিপ্লবী গার্ডের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। কিন্তু পরে জানা যায়, সেই তথ্য ছিল পুরোনো এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে এর কোনো মিল ছিল না।

এই ভুল তথ্যের ভিত্তিতেই ক্লাসে থাকা শিক্ষার্থীদের ওপর মিসাইল হামলা চালানো হয়, যার ফলে ঘটে যায় এই হৃদয়বিদারক ট্র্যাজেডি।

বিশ্লেষকদের মতে, এমন ঘটনার সঠিক তদন্ত এবং দায়বদ্ধতা নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও বড় মানবিক বিপর্যয়ের ঝুঁকি থেকেই যাবে।