ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
Logo
logo

আবারও হামলার আশঙ্কা ইরানে! যুক্তরাষ্ট্রকে নিয়ে বিস্ফোরক অভিযোগ প্রেসিডেন্টে পেজেশকিয়ানের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

আবারও হামলার আশঙ্কা ইরানে! যুক্তরাষ্ট্রকে নিয়ে বিস্ফোরক অভিযোগ প্রেসিডেন্টে পেজেশকিয়ানের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুদ্ধ বন্ধের আলোচনা চলার মধ্যেও যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে। তার মতে, ওয়াশিংটনের ওপর ইরানের আস্থা “সম্পূর্ণভাবে নষ্ট” হয়ে গেছে।
বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক ফোনালাপে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ান বলেন—সংলাপ ও কূটনীতি সব সময়ই ইরানের অগ্রাধিকার। তবে তিনি অভিযোগ করেন, অতীতে আলোচনা চলার সময়েই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই দফা ইরানে হামলা চালিয়েছে। তাই আবারও এমন হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, “এই কারণেই যুক্তরাষ্ট্রের ওপর আর কোনো আস্থা রাখা সম্ভব নয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
এরপর ১১ এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
তবে পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও নির্দিষ্ট কোনো সময়সীমা ঘোষণা করেননি বলে জানা গেছে।