ঢাকা, সোমবার, মে ৪, ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

আমেরিকা-ইসরায়েল আইন ভাঙছে! জাপানি বিশেষজ্ঞের বিস্ফোরক মন্তব্যে বিশ্ব চাঞ্চল্য


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

আমেরিকা-ইসরায়েল আইন ভাঙছে! জাপানি বিশেষজ্ঞের বিস্ফোরক মন্তব্যে বিশ্ব চাঞ্চল্য

যুক্তরাষ্ট্র আর ইসরায়েল সামরিক আগ্রাসন চালিয়ে আন্তর্জাতিক আইন ভাঙছে। এমন চাঞ্চল্যকর মন্তব্য করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন জাপানের এক বিশেষজ্ঞ। তিনি শুধু আইনজীবী নন, একসময় জাতিসংঘের মানবাধিকার কমিশনেরও বড় পদে ছিলেন বলেই তাঁর কথার গুরুত্ব আরও বেড়েছে।

জাপানি মানবাধিকার আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাওল তাকাহাশি। তিনি জাতিসংঘে ফিলিস্তিন দপ্তরেরও সাবেক উপপ্রধান ছিলেন। সম্প্রতি পার্সটুডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিশ্লেষণ দিয়েছেন। তাঁর ভাষ্য, এসব হামলা শুধু সামরিক অভিযান নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি আন্তর্জাতিক আইনি কাঠামোর ভিতেই দুর্বল করে দিচ্ছে। সেই সঙ্গে জাতিসংঘের কার্যকর ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে।

পার্সটুডের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অভিযানে জাতিসংঘ সনদের যে মৌলিক নীতিমালা, সেটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তাঁর মতে, এখন এমন এক সময় এসেছে যখন বলপ্রয়োগ বন্ধের যে নিয়ম, সেটা কার্যত অর্থহীন হয়ে পড়েছে। শক্তিশালী দেশগুলো যা ইচ্ছে তাই করছে, কেউ তাদের থামাতে পারছে না।

সাওল তাকাহাশি আরও বলেন, এই ভণ্ডামি আর দ্বিচারিতার কারণে পুরো আন্তর্জাতিক ব্যবস্থা টিকে থাকাই কঠিন হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতি দিন দিন আইনি কাঠামোকে এতটাই দুর্বল করে ফেলছে যে আগামী দিনে বিশ্ব আরও অস্থির হয়ে উঠতে পারে।