ঢাকা, সোমবার, মে ৪, ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ইরানের ১৪ দফা শান্তি প্রস্তাব! ৩০ দিনের মধ্যেই শেষ চাই যুদ্ধ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

ইরানের ১৪ দফা শান্তি প্রস্তাব! ৩০ দিনের মধ্যেই শেষ চাই যুদ্ধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে নতুন এক প্রস্তাব নিয়ে এসেছে ইরান। তাদের দাবি, আগামী ৩০ দিনের মধ্যেই সব অমীমাংসিত সমস্যার সমাধান করে ফেলতে হবে। সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের পুরোপুরি অবসান চায় তেহরান।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৯ দফার পরিকল্পনার জবাবেই ইরান এই ১৪ দফার পাল্টা প্রস্তাব দিয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে, এই প্রস্তাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি আছে— ইরানের ওপর থেকে সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ-অবরোধ বাতিল, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার আর লেবাননে ইসরায়েলি যুদ্ধসহ সব ধরনের বৈরিতার অবসান।

প্রসঙ্গত, গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন ইরানের আগের একটি প্রস্তাব নাকচ করে দিলেও দুই পক্ষের মধ্যে আলোচনা এখনো চলছে। এখন পর্যন্ত প্রায় ৩ সপ্তাহ ধরে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি বহাল আছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, গতকাল রোববার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির সঙ্গে ফোনে যুদ্ধবিরতি ও দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুদ্ধ শুরুর আগেও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় মধ্যস্থতা করেছিল ওমান।