ঢাকা, মঙ্গলবার, মে ৫, ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩
Logo
logo

আউট হয়ে ব্যাট ছুড়ে মাটিতে! কড়া শাস্তি পেলেন নারী টাইগ্রেস অধিনায়ক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

আউট হয়ে ব্যাট ছুড়ে মাটিতে! কড়া শাস্তি পেলেন নারী টাইগ্রেস অধিনায়ক

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে একটা জিতলেও টি-টোয়েন্টি সিরিজে গোলা খেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর শেষ ম্যাট শেষে আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে কঠোর শাস্তি পেলেন টাইগ্রেস ক্যাপ্টেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। আইসিসির কোড অফ কন্ডাক্টের লেভেল ১ ভঙ্গ করায় এই শাস্তি হয়েছে তাঁর।

গত শনিবার সিলেটে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ যখন ব্যাট করছিল, তখনই ঘটে যায় অঘটন। আউট হওয়ার পর মাঠ ছাড়ার আগে রাগের মাথায় নিজের ব্যাট মাটিতে ছুড়ে মারেন জ্যোতি। আইসিসি তাঁর এই কাজটিকে ক্রিকেট সামগ্রী বা মাঠের জিনিসপত্রের অপব্যবহার হিসেবে চিহ্নিত করেছে।

শুধু তিরস্কারই নয়, জ্যোতির ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। তবে স্বস্তির কথা হলো, গত ২৪ মাসে এটাই তাঁর প্রথম এমন অপরাধ। জ্যোতি নিজেই ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। এতে করে কোনো শুনানির দরকার পড়েনি।

মাঠের আম্পায়ার এলোইস শেরিডান, সাথিরা জাকির জেসি, তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার চম্পা চাকমা সকলেই জ্যোতির বিরুদ্ধে অভিযোগ আনেন। সাধারণত লেভেল ১ ভাঙলে তিরস্কারের পাশাপাশি সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার নিয়ম আছে।