ঢাকা, শুক্রবার, মে ৮, ২০২৬ | ২৫ বৈশাখ ১৪৩৩
Logo
logo

সাবেক লঙ্কান ক্রিকেটারের বাসায় মিলল শ্যালকের লাশ! ঘটনার রহস্য কী?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

সাবেক লঙ্কান ক্রিকেটারের বাসায় মিলল শ্যালকের লাশ! ঘটনার রহস্য কী?

শ্রীলঙ্কার ক্রিকেট কিংবদন্তি অরবিন্দ ডি সিলভার বাড়ি থেকে উদ্ধার হল এক সাবেক বিমান কর্মকর্তার মরদেহ, যা চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা কাপিলা চন্দ্রসেনা। নামটা হয়তো অনেকেরই চেনা। কারণ ২০১৩ সালে ১০টি এয়ারবাস কেনায় ঘুষ কেলেঙ্কারিতে জড়িত ছিলেন তিনি। তবে আরেক কারণেও তিনি আলোচিত—তিনি লঙ্কান ক্রিকেট কিংবদন্তি অরবিন্দ ডি সিলভার শ্যালক।

শুক্রবার কল্লুপিতিয়া এলাকায় সাবেক এই ক্রিকেটারের বাসা থেকে উদ্ধার করা হলো কাপিলার মরদেহ।

পুলিশ সূত্রে জানা গেছে, পেদ্রিস প্লেসের ওই বাসা থেকেই লাশ পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, দুই পরিবারের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। আসলে কী ব্যাপার? কাপিলা আর অরবিন্দ ডি সিলভা—দুজনেই বিয়ে করেছিলেন দুই বোন প্রিয়াঙ্কা নিওমালি ও আনুশকা ডি সিলভাকে।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, এটি আত্মহত্যার ঘটনা। তবে ঠিক কী কারণে এমন হলো, সেটা জানার জন্য আনুষ্ঠানিক তদন্ত ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

কাপিলার বাড়ি কলম্বোর বার্নেস প্লেসে। গতকাল তিনি ডি সিলভার বাসায় আসেন। মজার ব্যাপার হচ্ছে, একই দিনে তার বিরুদ্ধে জামিন শর্ত লংঘনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

এদিকে সাবেক এই বিমান কর্মকর্তার মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান আরেক লঙ্কান কিংবদন্তি ও সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।